হিসাববিজ্ঞান বেসিক থেকে আয়ত্ত করার কৌশল।






  • আপনি যদি  হিসাববিজ্ঞান বেসিক থেকে আয়ত্ত করতে চান তাহলে এ ব্লগটি আপনার জন্য।
  • আপনি যদি লেনদেন থেকে শুরু করে আর্থিক বিবরণী পর্যন্ত অতি সহজে বুঝে বুঝে শিখতে চান তাহলে এ কৌশন গুলো আপনাকে হেল্প করবে।
  • আর্থিক বিবরণী নিয়ে চিন্তিত? তাহলে কৌশল ‍গুলো ফলো করুন। আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আর্থিক বিবরণী আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। 





এটা শুধু নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বা যারা বেসিক থেকে হিসাববিজ্ঞান শিখতে চায় তাদের জন্য। এজন্য আপনাকে নবম-দশম শ্রেণির হিসাববিজ্ঞান পাঠ্য বইটি লাগবে।

নবম-দশম শ্রেণির হিসাববিজ্ঞান বইটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। 




এ জার্নিটা ৬টি ধাপে সম্পূর্ণ হবে। প্রতিটি ধাপ আপনাকে নবম-দশম শ্রেণির হিসাববিজ্ঞান পাঠ্য বই থেকে সম্পূর্ণ করতে হবে। 






ধাপ-১: লেনদেন: প্রথমেই আপনাকে লেনদেন অধ্যায়টি ভালোভবে আয়ত্ব করতে হবে। লেনদেন কি, কতপ্রকার, বৈশিষ্ট্য, হিসাবসমীকরণ, হিসাবসমীকরণের প্রতিটি উপাদান : সম্পদ, দায় , মালিকানা স্বত্ব ( মূলধন, আয়, ব্যয়, উত্তোলন) এগুলো কি বিস্তারিত জানতে হবে ও হিসাবসমীকরণের প্রভাব বিস্তারিত জানতে হবে ও আয়ত্ব করতে হবে। 








ধাপ-২: হিসাব: লেনদেন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা অর্জন করার পর এবার আপনাকে লেনদেন গুলো কি কি হিসাবে ( খতিয়ানে ) লিখা হয় সেগুলো সম্পর্কে বিস্তারিত  জানতে হবে। অর্থাৎ হিসাবের শ্রেণিবিভাগ গুলো বিস্তারিত জানতে হবে ও হিসাব গুলো বুঝতে হবে। 

এজন্য নবম-দশম শ্রেণির হিসাববিজ্ঞান পাঠ্য বই এর ৫১ থেকে ৫৩ পৃষ্ঠা পর্যন্ত ভালেভাবে দেখুন। অথবা নিচের ছবি গুলো ডাউনলোড করে পড়ুন।









ধাপ-৩: দুতরফা দাখিলা পদ্ধতি/ ডেবিট-ক্রেডিট নির্নয়/ জাবেদা: লেনদেন ও হিসাবের শ্রেণিবিভাগ বিস্তারিত জানার পর আপনাকে দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে জানতে হবে ও ডেবিট-ক্রেডিট নির্নয় কিভাবে করে তা ভালোভাবে আয়ত্ব করতে হবে। সাথে জাবেদা ও আয়ত্ব করে ফেলতে পারেন , কেননা ডেবিট-ক্রেডিট নির্নয় করা হয়ই জাবেদার জন্য বা জাবেদা মানেই ডেবিট-ক্রেডিট নির্নয়। 





ডেবিট-ক্রেডিট নির্নয় ও জাবেদা আয়ত্ব করার পর খতিয়ান ও পরে রেওয়ামিল আয়ত্ব করতে পারেন। খতিয়ানের উদৃত্বদিয়েই রেওয়ামিল তৈরি করা হয় হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য। 




ধাপ-৪: মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন: ধাপ-৩ পুরোপুরি শেষ করার পর মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন অধ্যায়টি আয়ত্ব করতে পারেন। আর্থিক বিবরণী ভালোভাবে আয়ত্ব করার জন্য এ ধাপটিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এ ধাপটি আপনি যত ভালোভাবে আয়ত্ব করতে পারবেন আর্থিক বিবরণী তত সহজেই আয়ত্ব করতে পারবেন। তাই এ ধাপনি খুবই গুরুত্বের সাথে সম্পূর্ণ করুন। 




ধাপ-৫: পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব: মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন ভালোভাবে আয়ত্ব করার পর আর্থিক বিবরণী অধ্যায়ে যাওয়ার পূর্বে পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব অধ্যায় টি পড়ে ফেলতে পারবেন। কারণ এ অধ্যায় টি আপনাকে আর্থিক বিবরণী অধ্যায়টি সহজ করে বুঝার জন্য সহযোগীতা করবে। তাছাড়া মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন আরো ভালোভাবে আয়ত্ব করতে এ অধ্যায় টি আপনাকে সহযোগীতা করবে। তাছাড়া নিয়মিত ও অনিয়মিত লেনদেন গুলোও ভালোভাবে আয়ত্ব করতেও এ অধ্যায় টি আপনাকে সহযোগীতা করবে।








ধাপ-৬: আর্থিক বিবরণী:  মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন ভালোভাবে আয়ত্ব করার পর ও পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব অধ্যায় টি ভালোভাবে আয়ত্ব করার পর এখন আপনি সরাসরি আর্থিক বিবরণী অধ্যায়ে চলে যেতে পারেন। কারণ এখন আপনি আর্থিক বিবরণী বুঝার মতো সক্ষমতা ইতিমধ্যে অর্জন করে ফেলেছেন। যেমন: আর্থিক বিবরণীর বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয় শুধু মুনাফা জাতীয় লেনদেন গুলো দিয়ে, আর আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয় শুধু  মূলধন জাতীয় লেনদেন গুলো দিয়ে। তাছাড়া সকল ধরণের লেনদেন, হিসাব ইত্যাদি গুলোও ইতিমধ্যে আয়ত্ব করে ফেলেছেন। তাই এখন আর্থিক বিবরণী আপনার কাছে কাছে অনেক সহজ হয়ে যাবে। 




অন্যান্য: নগদান বই, পণ্যের ক্রয়মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য: আর্থিক বিবরণী অধ্যায় টি শেষ দেওয়ার পর নগদান বই, পণ্যের ক্রয়মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য অধ্যায় টি শেষ করে ফেলতে পারেন। তাতে আপনার পুরো সিলেভাসটিই কাভার হয়ে যাবে। ধন্যবাদ। 




ঘোষণা: প্রতিটি বিষয়ের উপর আলাদা আলাদ বিস্তারিত ব্লগ লিখা হবে। সে পর্যন্ত অপেক্ষা করুন।


বিঃদ্রঃ এ ব্লগটি সম্পূর্ণ আমার ব্যাক্তিগত গবেষণা থেকে লিখেছি তাই ভুলত্রুটি হওয়াটা স্বাভাবিক।। ভূলত্রুটি সংশোধন যোগ্য। আপনার গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে সহযোগীতা করবেন। ধন্যবাদ।




কপিরাইট

লেখক ও গবেষক

মোঃ ইউসুফ

বিবিএস ( ২য় বর্ষ)

চৌয়ারা আদর্শ ডিগ্রী কলেজ

বাজার চৌয়ারা, সদর দক্ষিণ, কুমিল্লা

https://www.facebook.com/mdyousuffb2/